আজকে আমরা শিখব একটি Complete Audit কেমন হওয়া উচিৎ।
Content Audit : আমরা যখন একটা সাইটে যাই তখন আমরা যা দেখতে পাই তাই হলো Content. Audit এর এই পর্বে আমরা কোন সাইট তার বাহির থেকে বুঝার চেষ্টা করবো এই সাইটে কি আছে কি নেই।
যেমনঃ H1 tag আছে কিনা , Favicon আছে কিনা , URL preferred version এ Redirect হয় কিনা, কন্টাক্ট করার জন্যে যথেষ্ট ওয়ে আছে কিনা , সাইটের ভিউটা কেমন এসব হলো Content Audit এর অন্তর্ভুক্ত।
আপনাকে বাইরে থেকে বুঝতে হবে আসলে সাইটটি কেমন ।
- Technical Audit: একটি সাইট Audit করতে গেলে সব থেকে বেশি যে সমস্যা গুলো আপনার চোখে পরবে তাহলো Technical issues. এখন তাহলে Technical Audit কি ? Technical Audit বলতে বুঝায় আপনার সাইটটি technically কতটা Optimized গুগলে র্যাঙ্ক করার জন্য সেটা খুজে বের করা এবং বুঝা । এর জন্যে কোন সাইটের কি কি Technical issues থাকতে পারে সেগুলো জানতে হবে। এবং এই ইস্যু গুলো খুজে বের করার জন্যে প্রচুর টুল রয়েছে তবে Screaming Frog এবং site Optimer / SEO site checkup আমার পছন্দের।
- Performance Analysis: কোন Existing সাইটের পারফর্মেন্স বেটার করার জন্যে বর্তমান পারফর্মেন্স ট্রাক করাই হলো Performance Analysis.
- Site Speed : একটি সাইটের লোডিং টাইম কেমন সেটা নজর রাখতে হবে। সাইটের লোডিং টাইম তিন সেকেন্ডের কম হলে ভালো তবে পাঁচ সেকেন্ডের বেশি হলে সেটা কমানোর জন্যে ব্যবস্থা নিতে হবে । GTmetrix , page speed Insights পেজ স্পিড দেখার জন্যে সেরা টূল ।
- Mobile Friendliness: একটি সাইটের মোট ভিজিটরের একটি বড় অংশ মোবাইল থেকে ভিজিট করে , সুতরাং আপনার সাইটটি মোবাইল রেস্পন্সিভ কিনা সেটা দেখা গুরুত্বপূর্ণ।
- Site Architecture: ওয়েবসাইট আর্কিটেকচার হলো যেভাবে একটি ওয়েবসাইটের পৃষ্ঠাগুলি একসাথে কাঠামোগত এবং লিঙ্কড করা হয়।। একটি সাইটের Architecture খুবই গুরুত্বপূর্ণ। কোন সাইটের আর্কিটেকচার এমন হওয়া উচিত যে হোম পেজ থেকে যেকোনো পেজে তিন ক্লিকের কমে যেতে পারতে হবে। প্রতিটা পেজের সাথে হোমপেজের ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে , যেন ইউজার খুব সহজেই হোম পেজে আসতে পারে । ইউজার ফ্রেন্ডলি আর্কিটেকচার হওয়া বাঞ্ছনিয়।
- Competitor Analysis: একটি সাইটের সফলতার জন্যে competitor এর এক্টিভিটিস ট্রাক করা গুরুত্তপূর্ণ , তারা কোন কোন keyword এর জন্য র্যঙ্কে আছে , কি ধরনের ক্রিয়েতিভ দিচ্ছে , কোথা থেকে backlink নিচ্ছে , Backlink নেয়ার ক্ষেত্রে তারা কি ধরনের Anchor text ইউজ করছে সেটা খেয়াল রাখা। এবং competitor এর থেকে বেটার কিছু কিভাবে করা যাবে সেদিকে নজর দিতে হবে, কারন আপনি তখন ই র্যাঙ্ক আসবেন আপনার কাঙ্খিত keyword টির জন্যে, যখন আপনি ওই keyword এর জন্যে র্যাঙ্ক করা সবথেকে বড় Competitor দের থেকে সামগ্রিক ভাবে ভালো হতে পারবেন।
Post a Comment