ফেসবুকে প্রেম করে নাটোরের কলেজ ছাত্র মামুনকে (২২) বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপকা খায়রুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই পরিসমাপ্তি ঘটলো। আজ সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, রাত তিনটার দিকে তার স্বামী মামুন এলাকাবাসীকে ডেকে জানান তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা করেছেন। এলাকাবাসী ছুটে গিয়ে তার ঘরে মরদেহ মেঝেতে সোয়ানো অবস্থায় দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি এবং স্বামী মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ফেইসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এর আগে ওই শিক্ষিকা বিয়ে করেছিলেন রাজশাহী বাঘা উপজেলার এক ছেলেকে। পারিবারিক কলহে সেই সংসার বেশি দিন টিকেনি। প্রথম স্বামীর ঘরে এক সন্তান রয়েছে বলেও জানা গেছে। তবে ছাত্রকে বিয়ে করা খাইরুন নাহার এখন কেবলই ইতিহাস।

Post a Comment