# অ্যাডসেন্সে লো ভ্যালু কনটেন্ট সমস্যা
অ্যাডসেন্সে লো ভ্যালু কনটেন্ট সমস্যা কিভাবে সমাধান করবো এটা নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ সার্চ করে। আজকে এই বিষয় নিয়ে এই আর্টিকেল লেখা হয়েছে। যারা লো ভেলু কন্টেন্ট সমস্যার জন্য অ্যাডসেন্স পাচ্ছেন না তারা আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আশা করি সমাধান করতে পারবেন।
## লো ভ্যালু কন্টেন্ট কি? লো ভ্যালু কনটেন্ট সমাধানের উপায়
গুগল অ্যাডসেন্স এর জন্য যদি ইতপূর্বে আবেদন করে থাকেন, তাহলে নিশ্চয়ই লো ভ্যালু কনটেন্ট টার্ম আপনার কাছে পরিচিত। সাধারণত আমরা নতুন কোন সাইট অ্যাডসেন্স এর জন্য আবেদন করে থাকি, এবং শতকরা ৮০ ভাগ সাইটে প্রথম আবেদনের রিপ্লাইয়ে অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট সমস্যা দেখিয়ে আবেদন রিজেক্ট করে দেয়।
কিন্তু, আপনি যদি লো ভ্যালু কন্টেন্ট কি, এবং অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট সমাধানের উপায় জেনে থাকেন, তাহলে প্রথম আবেদনেই অ্যাডসেন্স অনুমোদন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে।
**লো ভ্যালু কন্টেন্ট কি?**
লো ভ্যালু কন্টেন্ট মানে আপনার কন্টেন্ট Google এবং এর ভিজিটরদের চোখে মূল্যবান নয়। শত শত আর্টিকেল আছে, কিংবা যেসব আর্টিকেল আছে সেগুলোর মান আপনার চেয়ে যথেষ্ট ভাল হলে আপনার কন্টেন্টকে গুগল লো ভ্যালু কন্টেন্ট হিসেবে ধরে নিবে।
Google সর্বদা তার ব্যবহারকারীদের মানসম্পন্ন আর্টিকেল সরবরাহ করতে চায়, তাই আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভিজিটরদের দেখাতে বা গুগলে র্যাংক করতে অবশ্যই গুণগত হতে হবে।
অ্যাডসেন্স লো ভ্যালু কনটেন্ট সমাধানের উপায়
অ্যাডসেন্সে লো ভেলু কন্টেন্ট সমস্যা কিভাবে সমাধান করবো সেই বিষয়ে নিচে কয়েকটি প্রধান বিষয় উল্লেখ করা হলো:
**১. ইউনিক আর্টিকেল:**
গুগল সবসময় ভ্যালু এড চায়। যে যত বেশি ভ্যালু এড করতে পারবে, তার গুরুত্ব ততো বেশি। তেলের মাথায় তেল দেওয়া গুগল পছন্দ করে না।
অর্থাৎ, যেসব বিষয়ে হাজার হাজার কনটেন্ট আছে এমন আর্টিকেল লিখলে গুগল কোনো ভ্যালু খুঁজে পায় না। তাহলে উপায়?
হ্যা, যদি আপনি বেটার কোয়ালিটি তেল দিতে পারেন, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা!
অর্থাৎ আপনি যদি পূর্বে প্রকাশিত অন্যান্য সাইটের আর্টিকেলের চেয়ে আরো ভালো আর্টিকেল প্রকাশ করেন, তাহলে গুগল এবং ভিজিটরস, উভয়ই ভ্যালু দিতে বাধ্য হবে।
**2. শর্ট আর্টিকেল নয়**
থিন কন্টেন্ট বা ছোট আর্টিকেল গুগল পছন্দ করে না।

Post a Comment