ইউটিউব কিভাবে আবিষ্কার হয়েছে? আপনি কি জানেন?🙂🙂🤔
ইউটিউব হলো সারাবিশ্বের ভিডিও শেয়ারিং এবং দেখার সবথেকে বড় প্ল্যাটফর্ম। এমনকি গুগোল এর পরেই ইউটিউব এর স্থান রয়েছে। আমরা হয়তো অনেকেই ইউটিউবে নানা বিষয়ে ভিডিও দেখে থাকি।কারণ ইউটিউবে প্রায় সকল ক্যাটাগরির ভিডিওর বর্তমানে রয়েছে। বলিউড, হলিউড, প্রযুক্তি, ইসলামিক, কার্টুন, ফানি ইত্যাদি সহ আরো নানা ধরনের ভিডিও ইউটিউবে রয়েছে।
তবে আমরা কি জানি ইউটিউব কে তৈরি করেছিল বা কোথা থেকে তৈরি হয়েছিল?আজকের এই ছোট্ট আর্টিকেলে আমরা ইউটিউব এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব।যদি আপনি আর্টিকেলটি পড়তে ইচ্ছুক থাকেন অবশ্যই মনোযোগ সহকারে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন। তাহলে ইউটিউব এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি।
🔰🔰ইউটিউব কে আবিষ্কার করেন ?
ইউটিউব তিন বন্ধু মিলে আবিষ্কার করেছিল। তাদের নাম হলোঃ Jawed Karim, Steve Chen, Chad Hurley এরাই হল ইউটিউব এর আবিষ্কারক।
ইউটিউব 2005 সালের 14 ই ফেব্রুয়ারি তিন বন্ধু মিলে রেজিস্ট্রেশন করেছিল। এরা আমেরিকান ই-কমার্স কম্পানি (পেপাল)এর সাবেক কর্মচারী ছিলেন। তিন বন্ধুর ইউটিউব আবিষ্কার করার উদ্দেশ্য,যেন যে কেউ চাইলেই তাদের ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করতে পারে এবং মজাদার ভিডিও খুব সহজেই দেখতে পারে।ব্যক্তিরা তাদের তৈরি করা ভিডিও অনলাইনে শেয়ারিং এবং মজা করতে পারে এটাই ছিল তাদের উদ্দেশ্য।
🔰🔰ইউটিউব কোন দেশে আবিষ্কার করা হয়েছিল?
ইউটিউব এর আগে অনলাইনে শুধু সার্চ ইঞ্জিন ছিল। শুধুমাত্র যে কেউ সার্চ করেই তথ্য জানতে পারত। 2005 সালের মে মাস থেকে ইউটিউবে প্রতিদিন 30 হাজার ভিজিটর আসা শুরু করলো। আর এই ইউটিউব আমেরিকাতেই আবিষ্কার করা হয়েছিল। অফিশিয়াল ভাবে ইউটিউব ডিসেম্বর মাসের 15 তারিখে অর্থাৎ 2005 সালের 15 ডিসেম্বর ইউটিউব অফিশিয়াল লঞ্চ করা হলো। 2006 সাল আসতে আসতেই ইউটিউবে প্রায় 25 মিলিয়ন ভিজিটর এসেছিল।
এবং সেই সময়ে ইউটিউবে প্রায় 25 মিলিয়ন ভিডিও আপলোড হয়েছিল। আর ইউটিউবে প্রত্যেকদিন প্রায় 25 হাজার ভিডিও আপলোড করা হতো। এভাবে করে যত দিন যাচ্ছে ততই youtube-এর মেম্বার সংখ্যা এবং ভিউয়ার্স বাড়তে থাকে। আমেরিকাতে যার কাছে মোবাইল অথবা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন ছিল। তখন চাইলে যে কেউ ভিডিও দেখতে পারত ইউটিউব এর এবং আপলোড করতে পারত ভিডিওগুলো।
🔰🔰ইউটিউব এর বর্তমান মালিক কে?
গুগল
সংগ্রহ করা তথ্য

إرسال تعليق